Tuesday, March 6, 2018

প্রকৃতি আমায়, কী শেখাতে চায়?

পরপর দুটো ফোন হারিয়ে ফেললাম! তাও মাত্র ২ সপ্তাহের কম সময়ের ব্যবধানে!

নতুন ফোনটা কিনলাম কত গবেষণা করে। ভালো ছবি, সনি সেন্সর এইসব দেখে। মাত্র চারদিনের মাথায় নিয়ে গেল! ঐটা নিয়ে বাইরে গেছি দুইদিন মাত্র। চাইনিজ এ্যপ, ল্যাংগুয়েজ কত ঝামেলা করে বাদ দিলাম; কন্টাক্ট গোছালাম কত্ত সময় ব্যয় করে!!

ইচ্ছা ছিল নতুন জায়গায় নতুন করে শুরু করব। ভালো করে শুরু করব, পড়াশোনাটা ফোনেই গুছিয়ে ফেলার চেষ্টা করব। কীসের কি!

একেবারে বোকার হদ্দ বনে গেলাম!!!

এই বস্তুগত জিনিস হারানোতে যে এত কষ্ট লাগতে পারে! ধারণা ছিলনা!!!

০৪/০৩/২০১৮

Tuesday, February 13, 2018

বসন্ত এলো এলো... এলোরে...

বসন্ত এলো এলো... এলোরে...

সাম্মি বলছে মাম
বসন্ত কে, কোথায় এলো?

মাম বলছে,
মা তুমি কি কি কালার দেখছো?
সেতা আগে বলো!

হুম! আমি দেখছি..
রেড, অরেঞ্জ আর লেলো!

গুড!
এভাবেই রঙিন রঙে
বসন্ত এলো!

১৩.০২.২০১৮

Friday, January 5, 2018

সবকিছু সাম্মির!

আমার মেয়েটার তখন ২ বছরও পূর্ণ হয়নি। সে বুঝে ফেলেছে তার আশেপাশে সবকিছু তার মানে "সাম্মির"!

তার পুরো নাম সামাওয়াত নুয়াইরা মারিশা হলেও, যেহেতু আমি তাকে মা বলি আর কানিজ তাকে সাম্মি বলে। সে সাম্মি'কেই নিজের নাম হিসেবে নিয়ে নিয়েছে।

সবকিছু সাম্মির কেন হবেনা। বাসায় আমি; সাম্মির বাবা!; কানিজ; সাম্মির মাম! আমার আব্বা, সাম্মির দাদাভাই, আমার মা; সাম্মির দাদী, কানিজের বাসায় যারা আছে তারাও সাম্মির; সাম্মির নানাভাই, সাম্মির নানু, সাম্মীর ছোটমামা, সাম্মীর বড়মামা, সাম্মীর মামী! সবাইতো দেখছি সাম্মীর!

বাকী যারা আছে তারাও তো সাম্মীর, সাম্মির কাকা কেউ, কেউ সাম্মির ফুপি, ফুপা, সাম্মির আপ্পি!

সবাই সাম্মির।

বইয়ের তাকে যত বই আছে সেগুলো সাম্মির,  একটা বিছানা সাম্মির, বাবা-মা যে ঘরে থাকে সেটা সাম্মির, দুই বাসায় খাবার টেবিলের সেন্ট্রাল "চেরার"টা সাম্মির, একদিন বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে যাবার পর সে জানালা দিয়ে য্ব জন্মভূমির ভিজে যাওয়া দেখলো, বাবা ঐ জন্মভূমিটাও সাম্মিকে দিয়ে দিয়েছে! সাম্মির বইয়ে যত পাখি আছে, ফুল আছে সব সাম্মির! সাম্মির ফিডার আছে, সাম্মির অনেক ডেস আছে, সাম্মির আকার খাতার সাথে সব রং-পেন্সিল আছে, এগুলো সব সাম্মির!

আকাশে দিনের বেলা যে সূর্যি মামা ওঠে সেটাও সাম্মির, রাতে সূর্যি মামা লুকিয়ে গেকে যে চাঁদমামা দেখা যায় সেটা তো কত আগে থেকেই সাম্মির! সাম্মির কত স্তার আছে, সেগুলো সাম্মির আকাশে রাতেরবেলা জ্বলে সাম্মিকে টুকি দেয়!

সবকিছু সাম্মির-ই তো!

পৃথীবির সব সাম্মিরা সবকিছু অধিকার করে নিক, বুকের ভেতর একটা জন্মভুমি নিয়ে একটা আকাশভরা তারার আকাশ নিয়ে বেড়ে উঠুক, যে আকাশে একটা পুরো সূর্য্য আর চাঁদ শুধুমাত্র ওদের আলো দেয়ার জন্য তৈরী থাক। ওদের জীবনে আলোর অভাব যেন কভু নাহি হয় আর!

অনন্ত ভালোবাসা। এই ধরনীকে তোমাদের হাতেই দিয়ে যেতে চাই মা!

০৫/০১/২০১৮

Wednesday, December 27, 2017

রোজনামচা - হিন্দী সিনেমা "টাইগার জিন্দা হ্যায়"

ক্যম্নে ক্যম্নে জানি হল-প্রিন্টের "টাইগার জিন্দা হ্যায়" দেখে ফেললাম! দেখার সময় শুধু প্রিজন ব্রেক এর সিজন ফাইভের কথা মনে পড়ছে! মনে হইছে "প্রিজন ব্রেক; সিজন ফাইভ দ্বারা পুরো সিনেমা প্রভাবিত"!

এমন কি কারো মনে হইছে!? খুব জানতে ইচ্ছে করছে।

ছোট্ট করে রিভিউ:
এমনিতে এইসব হাইপ মার্কা মুভি দেখিনা কিন্ত সালমান খান হাইপ অগ্রাহ্য করতে পারিনাই। সিনেমার "সোয়াগাত" গান আমার কাছে "পুরাই বুলশীট"! ওভারঅল "চলে" টাইপ আআমার কাছে। এছাড়া ভালো প্রিন্টে দেখলে ভালোই লাগবে বলে মনে হয়।

২৭.১২.২০১৭

Sunday, November 26, 2017

উবার যুগের "ছেনঝি" অভিজ্ঞতা

কাল ময়মনসিংহ থেকে ফিরেছি, বাস থেকে নেমেছি মহাখালী কাঁচাবাজার। বাসে বসেই ভেবেছি একটা উবারে চড়ে বসবো। কিন্তু কাঁচাবাজারের সামনে নেমেই দেখি অনেকগুলো সিএনজি, আমি ফোন বের করার আগেই একজন মধ্যবয়সী সিএনজি ড্রাইভার এগিয়ে এলো।

- স্যার! কোথায় যাবেন?
সিএনজি ড্রাইভার আবার স্যার বলে নাকি!?!
- যাত্রাবাড়ী! কত নিবেন?

সে এক হাতে আমার সবচেয়ে বড় ব্যাগটা তুলে নিয়ে বললো: ২৫০ টাকা!

আমি মনে মনে হতবাক! ৩০০ টাকা সেধেছি তাও সিএনজি পাইনাই এমন কত দিন গেছে! আমি উবারে আরামে যাব বলে সিএনজি তে যেতে চাইছি না। বললাম ২০০ পাবেন! (এই টাকায় যাবার প্রশ্নই আসেনা!)

- আর ২০ টাকা বাড়ায়ে দিয়েন স্যার! সে ব্যাগ নিয়ে হাটা শুরু করলো!

তার সিএনজি অন্যদের চাইতেও অনেক দূরে ছিল। সে নিজে আমার দুইটা ব্যাগ সিএনজিতে ওঠালো এবং যথেষ্ট ভালো ব্যবহার করল। (যেটা আসলে সিএনজি ড্রাইভারদের জন্য দূর্লভ!) আমি নিজের সিদ্ধান্ত বদলে সিএনজিতে উঠে পড়লাম।

তো এগুলোই উবার-পাঠাও এফেক্ট!

সবাই "ঠিক লাইনে" চলে আসবে। সময়টা এখন "সেবা/সার্ভিস" দেবার; স্ট্রাইক করেন আর আন্দোলন করেন সেবার যায়গাটাতে মান না বাড়ালে আপনার "ভ্যালু" নাই সেইটা কিছু সিএনজি ড্রাইভারও শিখে গেছে!

দেখে ভালো লাগলো।

Tuesday, November 14, 2017

সূত্র: রেসিডেন্সী

রেসিডেন্সীতে চান্স পাবার একটা সহজ সূত্র:

অন্যেরা যা পারেনা সেগুলো পারতে হবে, অন্য সবাই যা পারে সেগুলো "না পারা" যাবেনা!

Saturday, October 7, 2017

প্যালিনড্রোম ৭/১০/২০১৭

আজকের তারিখ টি একটু ব্যতিক্রম। এটি একটি প্যালিনড্রোম ( অর্থাৎ সামনে থেকে এবং পিছন থেকে সমান)
আজকের তারিখ ৭-১০-২০১৭ উল্টো দিক থেকেও তাই। যেমন ৭১০২-০১-৭!

অন্যান্য সব ভাষার মত বাংলাতেও সুন্দর প্যালিনন্ড্রোম আছে! 
এমন কয়েকটা সুন্দর প্যালিনড্রোম...................

কিছু শব্দঃ

  • ইহাই
  • কনক
  • কালিকা
  • খামোখা
  • জলজ
  • তখত
  • তফাত
  • দরদ
  • নন্দন
  • নবজীবন
  • নবীন
  • নয়ন
  • নরুন
  • নিড়ানি
  • বনমানব
  • বলিব
  • বাহবা
  • মরম
  • মলম
  • মহিম
  • সন্ত্রাস
  • সন্ন্যাস
  • সরস
  • সরেস
  • সহিস
  • হুবহু


কিছু বাক্য বা নামঃ 

  • ইলু দলুই
  • ওর মা আজ আমারও
  • কাক কাঁদে কাঁক কা
  • কাকা তো কাকা
  • কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী
  • কেবল ভুল বকে
  • ক্ষীর রস সর রক্ষী
  • খা সমস্ত রুটি রুস্তম সখা
  • চার সের চা
  • চেনা সে ছেলে বলেছে সে নাচে
  • ঠাকুরদাদার কুঠা
  • তাল বনে নেব লতা
  • তুমি কি মিতু
  • তোল হস্তে আরে খা রে আস্তে হল তো?
  • থাক রবি কবির কথা
  • দাস কোথা থাকো সদা? 
  • দেবী দে
  • না না কেনা না
  • না বললে লব না
  • নাম লেখালেম না
  • নিধুরাম রাধুনি
  • নিমাই খসে সেখ ইমানি
  • বই চাইব
  • বল খেলব
  • বিকল্প কবি
  • বিরহে রাধা নয়ন ধারা হেরবি
  • বেনে তেল সলতে নেবে
  • মামাতো মামা
  • মার কথা থাক রমা
  • মীমার মামী
  • রবীন দা দানবীর
  • রমা তো মামা তোমার
  • রমাকান্ত কামার (এইটাই সবচে জনপ্রিয়)
  • রায়মণি ময়রা
  • সদাই দাস
  • সদানন দাস
  • সীমার মাসী
  • সুবর্ণা বসু
  • সুবললাল বসু
  • হারান রাহা



বাংলাভাষায় কিছু বড় প্যালিনড্রোম হল: (জানামতে)
তোল হস্তে আরে খা রে আস্তে হল তো?
বিরহে রাধা নয়ন ধারা হেরবি
চেনা সে ছেলে বলেছে সে নাচে!
কীর্তন মঞ্চ পড়ে পঞ্চম নর্তকী !

দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতই প্রথম বাঙালি যিনি বাংলায় প্যালিনড্রোম নিয়ে গভীরভাবে চর্চা করেছেন। দাদাঠাকুর সম্পাদিত ‘বিদূষক’ পত্রিকায় তিনি অনেক বাংলা প্যালিনড্রোম বাঙালিকে উপহার দিয়েছেন।

কাক কাঁদে কাঁক কা
চেনা সে ছেলে বলেছে সে নাচে
তাল বনে নেব লতা
মার কথা থাক রমা
রমা তো মামা তোমার
চার সের চা
বেনে তেল সলতে নেবে
ক্ষীর রস সর রক্ষী
কেবল ভুল বকে
দাস কোথা থাকো সদা? 
নিমাই খসে সেখ ইমানি
থাক রবি কবির কথা
বিরহে রাধা নয়ন ধারা হেরবি – ইত্যাদি হল দাদাঠাকুর সৃষ্ট অমর প্যালিনড্রোম। 

তাঁর সৃষ্টি একটি প্যালিন্ড্রমিক পক্ততিমালাঃ 
"রাধা নাচে অচেনা ধারা
রাজন্যগণ তরঙ্গরত, নগণ্য জরা
কীলক-সঙ্গ নয়নঙ্গ সকল কী? 
কীর্তন মঞ্চ‘পরে পঞ্চম নর্তকী"

আশ্চর্যের ব্যাপার এই যে খ্রীষ্টধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম শব্দ ছিল প্যালিনড্রোম!!!!!!
আদম প্রথম ইভকে প্রথম বলেছিল:
"MADAM 'I'M ADAM"!