Showing posts with label মুখোশ মোহ ছুটে চলা রাত্রি স্বস্তি. Show all posts
Showing posts with label মুখোশ মোহ ছুটে চলা রাত্রি স্বস্তি. Show all posts

Tuesday, December 16, 2014

মুখোশ

ছুটে চলেছি রাতের আধার কেটে সামনে ; সবাই আসলে সামনেই ছোটে তাইনা - পেছনে ছোটা যায়না; সেটাও আসলে পেছন-দিকে-সামনে ছোটা!
ছুটেই চলেছি আমি - আমরা; দিন - রাত; কোন এক উদ্দেশ্য নিয়ে; প্রতিদিন নতুন নতুন তাড়নায় ছুটে চলা! আসলে এই ছোটাছুটির অনেকটাই কি "আযথা"-"অর্থহীন"বা কখনো কখনো "আপেক্ষিক"না!?
মনে পড়ে গেল কোন এক গণিতবিদ নাকি তার প্রায় সারাজীবন কোন এক গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করার পর শেষ জীবনে এসে বুঝেছেন "এই সমস্যাটায় সমস্যা আছে"; মানে একটা ভুল "সমস্যা" সমাধানের চেষ্টায় তার পুরো জীবনের সময়টুকুই চলে গেছে; যেই সময় যে জীবন সে মাত্র "একবার"ই পেয়েছিল!
আহা-ইস! কী অপচয়! লোকটার "একমাত্র" জীবন-সময়টা কোন কাজেই লাগলোনা!
আমার কেন যেন মনে হয় অনেকের মত বা ওই "গণিতবিদ"এর মত আমারো জীবনটা অপচয় হয়ে যাবে! প্রায় আধটুকু সময় পার করেই ফেলেছি (সাধারণ হিসেব নিকেষে; যদিও নিমেষের কথা কে-ই বা বলতে পারে!)
কেন যেন এসব ভাবলে খুব আফসোস হয়; খুব!
অন্য হাজারটা দুনিয়ার মোহ-মুখোশ ও আমাকে স্বস্তি দেয়না!

posted from Bloggeroid