Showing posts with label হাম্বাদিক শিশু নাইট ডিউটি সেলাই সুই সুতা. Show all posts
Showing posts with label হাম্বাদিক শিশু নাইট ডিউটি সেলাই সুই সুতা. Show all posts

Friday, December 26, 2014

মানুষকে মানুষ করা লাগে ; হওয়া লাগে

নাইট ডিউটিতে আজ দলবলসহ এক লোকাল "হাম্বাদিক" তার ৯ মাসের শিশুকে নিয়ে আসছে; ইপিলেপ্সি উইথ নিউমোনাইটিস (ণিউমোনাইটিস এর কারণ হল খিঁচুনির মাঝেই আবার তার হাবলু মাকাল ফল বউটা বাচ্চাকে দুধ খাইয়েছে!) নিয়ে আসা শিশুকে তাদের হম্বিতম্বিকে ইগনোর করেই চিকিতসা দেয়া হইল - ভর্তি করে দিলাম ; বল্লাম খিঁচুনি আবার হলে কিন্তু ফরিদপুর নিতে হবে!তারাও আপত্তি করলনা।

এরমধ্য দুইটা মারামারির কেইস আসছে ; তাদের একজনের আঘাত বাম চোখের নিচে - খুব কষ্টে চোখ বাঁচিয়ে "নাইলন" দিয়ে সেলাই দিলাম! (এখানে সিল্ক/প্রোলিন নাই! দোকানেও নাই! সেলাই দেয়ার জন্য সুতা পরানোর সুই; নাই কোন টুথ ফরসেপ;স্কীন মার্জিন কাটতে হল একটা প্লাস্টিকের হাতলওয়ালা কাগজ-কাটার কাচি দিয়ে!) দুইজনের চেহারা মুটামুটি দেখার মত হইলে তারা শুরু করল "২৬" দিতেই হবে আলাপ! আমুক ডিজি তমুক চেয়ারম্যান এর সাথে কথা বলেন এইসব । সেইটাও ভুলায়ে ভালায়ে এড়িয়ে গেলাম।

ততক্ষণে হাম্বাদিকের ছেলেটা স্ট্যাবল; আর খিঁচুনি হয়নাই; এইবার বাসায় যাবে ওষুধ নিয়ে! কয়েকবার দেখে আসছি আর শেষবার ছাড়পত্র; তাও লিখে দিছি!

এইবার হাম্বাদিক সরাসরি বলল :"যাক এইবার একটু সাংবাদিকতা করি; (আমি ভাবলাম ভিক্টিমের নাম ধাম; আঘাতের ধরণ এইসব জানতে চাইবে!) শিতের দিন; আমারো পকেট খালি; আসেন একটু পকেট গরম করি ; আপনারে কিছু দেই আমি কিছু নেই! আমিও খুশি আপনিও খুশি! "

আমি থ! শুধু বল্লাম : "আপনার বাচ্চাটা ভালো আছে এইটা খুশির কিছু না!?"

বলদায় খালি বলদার মত হাসে আর হাত কচলায়! আমার মনে প্রশ্ন জাগে : "ফুটফুটে বাচ্চাটা কি মানুষ হবে!? এইরকম আবর্জনা হবে নাতো!?'

posted from Bloggeroid